× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নে কর্মকর্তারা সহায়ক ভূমিকা রাখছেন- ভূমি সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
ভূমি সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ডিজিটাল টুলস ব্যবহারে পারদর্শী হয়ে উঠছেন, যা ‘স্মার্ট ভূমি সেবা’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।

আজ ০৯ নভেম্বর ২০২৫ রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়োজিত বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৪০তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৫-২৬ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব কথা বলেন।

সালেহ আহমেদ বলেন, ভূমি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রম। ভূমির মালিকানা নির্ধারণ, সীমানা নির্ধারণ, রেকর্ড সংশোধন এবং ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা অপরিসীম। সঠিক ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণের মাধ্যমে নাগরিকদের ভূমিসংক্রান্ত বিরোধ হ্রাস পায় এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হয়।

সিনিয়র সচিব বলেন, বর্তমানে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। অনলাইন রেকর্ড, জিআইএস ভিত্তিক মানচিত্র, ই-মিউটেশন ও ডিজিটাল খতিয়ান প্রবর্তনের ফলে ভূমি ব্যবস্থাপনা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোঃ মোমিনুর রশীদ। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..