× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

পি আই ডি

স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষায় স্মার্ট হতে হবে -এনামুল হক শামীম 

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৯ মে, ২০২৩
শিক্ষায় স্মার্ট হতে হবে

আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম নাগরিক। সে কারণে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষায় স্মার্ট হতে হবে। তিনি বলেন, আমাদের শিক্ষা হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট, গভর্নেন্স হবে স্মার্ট, আমাদের ব্যবসা-বাণিজ্য হবে স্মার্ট। এই সব কিছুর মধ্য দিয়ে সরকার একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করবে। বলেছেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।

আজ চট্টগ্রাম পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০বছর পূর্তি উপলক্ষ্যে ইউনিভার্সিটির কনফারেন্স রুমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার সবক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, একটি স্মার্ট দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য বঙ্গবন্ধুকন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠিক যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং তিনি যেভাবে চিন্তা করেছিলেন তা অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শিক্ষাকে এগিয়ে নিতে সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন, শিক্ষানীতি করে দিয়েছেন।

উপমন্ত্রী বলেন, আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের কথা বলছি। চতুর্থ শিল্পবিপ্লবের সফল অংশীদার হওয়ার সম্ভাবনার দিকগুলো আছে, একইসঙ্গে চ্যালেঞ্জও আছে। এসব অর্জন করতে অনেক প্রতিবন্ধকতা আছে। সেগুলো মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতির ক্ষেত্রটা হলো শিক্ষা। শিক্ষার্থীরাই দেশটাকে পুরোপুরি পাল্টে ফেলতে পারে।

ইউনিভার্সিটির ভিসি প্রফেসর নুরুল আনোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোর্ড অভ্ ট্রাস্ট্রিজের মেম্বার আহসানুল হক রিজন, আলী আজম স্বপন, ট্রেজারার গনেশ চন্দ্র রায়, ডিন ড. মফজল আহমেদ, ড. ফাইজুল আলম, প্রফেসর মাইনুল হাসান চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..