× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

স্বয়ংক্রিয় চেয়ার তৈরি করেছে নিসান

admin
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্বয়ংক্রিয় চেয়ার যে হতে পারে সেটা কি কখনো ভেবেছেন?

জাপানি অটোমোবাইল প্রতিষ্ঠান নিসান তৈরি করেছে স্বয়ংক্রিয় চেয়ার। অর্থাৎ আপনাকে এখন থেকে আর চেয়ার গুছিয়ে রাখতে হবে না। চেয়ারগুলো নিজেরাই নিজেদের জায়গা করে নিতে পারবে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ ও গিক।

নিসানের তৈরি এসব চেয়ারের নাম রাখা হয়েছে ‘প্রো পাইলট’। চেয়ারগুলো চাইলে ভাঁজ করে একটি বাক্সের মধ্যেই ভরে ফেলা যাবে। ফলে এগুলো চাইলে যে কেউ নিজের সঙ্গে বহন করতে পারবেন। স্বয়ংক্রিয় এসব চেয়ারে রয়েছে চাকা, মটর, সেন্সর যার মাধ্যমে চেয়ারগুলো নিজেরাই চলতে পারবে।

কিন্তু নিসানের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কেন স্বয়ংক্রিয় চেয়ার বানাচ্ছে? আদতে গুরুত্বপূর্ণ মনে না হলেও চেয়ারগুলো কিন্তু বেশ কাজের। কারণ জাপানের যে বিপুল জনসংখ্যা তাতে কাজের জায়গা বা ট্রেনে চেয়ারগুলো সাজিয়ে না রাখলে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে জায়গাও নষ্ট হয় প্রচুর। চেয়ারগুলো নিজেরাই নিজেদের মতো জায়গা করে নিতে পারে বলে এ সমস্যার সুন্দর একটি সমাধান করা সম্ভব।

এ ছাড়া জাপানের রাজধানী টোকিওর বিভিন্ন রেস্টুরেন্টে অনেক সময় জায়গা না পেয়ে ক্রেতাদের দাঁড়িয়ে থাকতে হয়। এ ক্ষেত্রে চেয়ারগুলো তাদের এই দাঁড়িয়ে থাকার কষ্ট লাঘব করবে। আবার লোক কমে গেলে চেয়ারগুলো তাদের জায়গা মতোই চলে যাবে। আবার কারো বসার প্রয়োজন পড়লে চেয়ারগুলো আগের জায়গায় ফিরে আসবে নিজে থেকেই।


এ ক্যটাগরির আরো খবর..