× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ জুলাই, ২০২০

নিজস্ব সংবাদদাতাঃ দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি (৩৩) মারা গেছেন।

রোববার রাত ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে। অভিযোগ রয়েছে, পুলিশের একজন সোর্সের নেতৃত্বে দুর্বৃত্তরা রনিকে ছুরিকাঘাত করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৮ জুলাই সন্ধ্যায় এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোবাহান তার সহযোগীদের নিয়ে রনির বাড়ির সামনে গিয়ে তাকে ফোনে ডেকে নেন। এরপর বাড়ির সামনেই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় রনির ভাগিনা রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর দুর্বৃত্তরা রক্তাক্ত অবস্থায় দুজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রনির বড় বোন শারমিন আকতার রুমা জানান, গত রমজান মাসে তাদের বাড়িতে শহরের বাদুড়তলা থেকে তার ভাইয়ের দুই বন্ধু বেড়াতে আসেন। তাদের সঙ্গে এলাকায় আড্ডা দেওয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিব নামে দুই যুবকের ঝগড়া হয়। এ নিয়ে সমঝোতা বৈঠকও হয় এলাকায়। কিন্তু পুলিশের সোর্স সোবাহান তার মতো করে বিচার করতে চান। কিন্তু রনি এতে মত না দেওয়ায় সোবাহান তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। এরই জের ধরে ১৮ জুলাই রনি ও তার ভাগিনাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় শারমিন আকতার রুমা ১৯ জুলাই বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..