× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ শীতে এসি ব্যবহার

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ঠান্ডাজনিত নানা রোগ হওয়ার জন্য শীত এমনিতেই একটি ঝুঁকিপূর্ণ ঋতু। আর শীতে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বা এসি ব্যবহার করলে এই ঝুঁকি আরো বেড়ে যায়। যাঁরা শীতের সময় বেশির ভাগ সময় এসিতে থাকেন, তাঁদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা হয়। এটি শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। তাই শীতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসি বন্ধ রাখাই উচিত।

জীবনযাত্রাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে শীতে এসি ব্যবহারের সমস্যাগুলোর কথা।

অ্যাজমা

শীতে অ্যাজমা বা হাঁপানির সমস্যা এমনিতেই বেড়ে যায়। আর যদি কক্ষের মধ্যে সব সময় এসি চলতে থাকে, তাহলে সমস্যাটি বেড়ে যায় অনেকগুণে। বিশেষজ্ঞরা বলেন, অ্যাজমার রোগীদের শীতের সময় এসির মধ্যে না থাকাই ভালো।

এই সময়ে এসির মধ্যে বেশি ধুলা এবং ময়লা জমে। আর এসি পুনরায় ছাড়ার পর ধুলা ঘরে ছড়িয়ে পড়ে। এটি শ্বাস নিতে সমস্যা তৈরি করে।

শুষ্ক ত্বক

শীত এমনিতেই ত্বককে শুষ্ক করে তোলে। শীতের সময় এসি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা আরো বেড়ে যায়। এসির শুষ্ক ও শীতল বাতাস ত্বককে শুষ্ক করে, পাশাপাশি ত্বকের আর্দ্রতাও নষ্ট করে।

সংক্রমণ

শীতের সময় এসি ব্যবহার করলে ঘর দূষিত হয়ে পড়ে। এই সময় ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও ভাইরাস বেশি বৃদ্ধি পায়। এসি ব্যবহার করলে ঘরের মধ্যে এগুলোর পরিবহন বেড়ে যায়। এতে সংক্রমণ তৈরি হয়।

চুলকানি

শীতে এসি ব্যবহার করলে চুলকানির সমস্যা বেড়ে যেতে পারে। ত্বক বেশি শুষ্ক হয়ে যাওয়ার জন্য এই চুলকানি হয়।

পানিশূন্যতা

শীতের সময় টানা এসির ব্যবহার শরীরে পানিশূন্যতা তৈরি করে। পানিশূন্যতা বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি করতে পারে। তাই এ সময় এসি এড়িয়ে যেতে পারলেই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..