× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

স্বাস্থ্যসেবার মান বাড়াতে ১১ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা এডিবির

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশের শহরাঞ্চলে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরও ১১ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা।

বৃহস্পতিবার এডিবির ঢাকা অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।

ব্যাংকটির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্রিয়ান চিন বলেন, শহুরে মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য বাংলাদেশ সরকার পরিচালিত ২০১২ সালের প্রকল্পটিতে এডিবি ঋণ দিচ্ছে। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর গুণগত সেবা নিশ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন এ অর্থায়ন ২০১২ সালের প্রকল্পসহ আরও দুটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।

এর আগে ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রথম ধাপে দেশের চার শহরে স্বাস্থ্যসেবার সহায়তায় ৪ কোটি মার্কিন ডলার ঋণ এবং ৪৫ লাখ ডলার যৌথ-বিনিয়োগে সহায়তা দেয় এডিবি।

দ্বিতীয় ধাপে ২০০৫ সাল থেকে ২০১২ সালে ছয় শহর ও পাঁচ পৌরসভায় ৩ কোটি ডলার ঋণ, ৩ কোটি ডলার যৌথ-বিনিয়োগ এবং ১ কোটি ডলার অনুদান দেয় সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..