× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

স্বাস্থ্যখাতে গৃহীত প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ দেশব্যাপী স্বাস্থ্যখাতে গৃহীত প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে হাতে নেয়া প্রকল্পগুলোর কাজ সর্বোচ্চ স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের জেলাভিত্তিক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

গোপালগঞ্জে গৃহীত অন্যান্য প্রকল্পসমূহের মধ্যে এসেনশিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের তৃতীয় শাখা কারখানা, ট্রমা সেন্টার, শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ স্থাপন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কেও সভায় আলোচনা হয়। এছাড়া খুলনায় শহীদ শেখ নাসের বিশেষায়িত হাসপাতালের সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রাম, সিলেট, ভোলা, শেরপুর, পিরোজপুর জেলায় গৃহীত প্রকল্পসমূহের কাজের অগ্রগতির খোঁজ খবরও নেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে মূল স্থাপত্যশৈলী এবং সবুজায়নকে প্রাধান্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আধুনিকায়নের নকশা প্রণয়ন দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল আধুনিকীকরণের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ঢামেক হাসপাতালের উপর চাপ ক্রমশঃ বাড়ছে। এই চাপ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঢামেক হাসপাতালের বর্তমান স্থাপত্য শৈলী অক্ষুন্ন রেখে এর সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ হাতে নেওয়া হচ্ছে। তিনি বলেন, এই সংস্কার কাজের সুফল দেশবাসী যেন আগামী শতাব্দীতেও পায় সে লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজটি করতে হবে। সভায় জানানো হয়, পাঁচ হাজার শয্যা ধারণক্ষম বহুতল বিশিষ্ট কয়েকটি ভবনে ঢামেক হাসপাতালের নতুন অবয়ব দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..