× Banner
সর্বশেষ
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, সম্ভাব্য উত্তরসূরি ঘিরে জল্পনা ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

স্বামী ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ নারী ইউপি সদস্যর

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

বরিশালের আগৈলঝাড়ায় স্বামী তার পরিবার সদস্যদের বিরুদ্ধে নির্যাতনসহ শিকারসহ শ্লীলতাহানী ও ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক নারী ইউপি সদস্য।

উপজেলার রত্নপুর ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য সুমা বাড়ৈর (২০) বৃহস্পতিবার দুপুরে থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, আট বছর আগে বারপাইক গ্রামের মাধব বৈদ্যর ছেলে শংকর বৈদ্যর সাথে তার সামাজিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই পরিবার সদস্যদের প্ররোচনায় স্বামী শংকর বৈদ্য তাকে বিভিন্ন কারণে অকারণে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো। নির্যাতনের ধারাবাহিকতায় বুধবার (১৫মে) দুপুরে স্বামী শংকরের সাথে কথা কাটাকাটির পর্যায়ে স্বামী শংকর, ভাসুর পরিমল, শ^াশুরী সরস্বতী, জাঁ জোসৎ¯œা ও স্থানীয় বিকাশ বাড়ৈ তাকে বেদম মারধর শুরু করে।

স্বামী ও তার পরিবারের মারধরের বিষয়টি সুমা ফোনে তার বোন সুমিত্রা গোলদার ও সুবর্ণাকে জানালে তারা মোল্লাপাড়া থেকে ঘটনাস্থলে উপস্থিত হলে শংকরের পরিবার সদস্যরা তাদের উপরও আকস্মিক চড়াও হয়। এসময় তাদের মারধর শিকার হয়। হামলার সময় শ^াশুরী সরস্বতী রানী সুমার বোন সুমিত্রার গলার স্বর্নের চেইন নিয়ে যায় এবং ভাসুর পরিমল বৈদ্য তার ছোট বোন সুবর্ণা বাড়ৈকে টেনে হিঁচড়ে শ্লীলতাহানী ঘটায়। তাদের ডাকচিৎকারে পাশ^বর্তি লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

ঘটনার আইনী বিচার দাবি করে ইউপি সদস্য সুমা জানান, একজন নারী ইউপি সদস্য হিসেবে তিনি স্বামী ও তার হামলাকারী পরিবার সদস্যদের দৃষ্ঠান্তমুলক বিচার দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..