স্বাধীনতা দিবসে ১০টাকা মূল্যের ডাটাকার্ড প্রকাশ

বাংলাদেশ ডাক বিভাগ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্‌যাপন উপলক্ষে ১০(দশ) টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে। উক্ত বিষয়ে ১০(দশ) টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫(পাচ) টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেছে ও একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

এ স্মারক ডাকটিকেট অদ্য ২৬ মার্চ, ২০১৯ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৪ঃ১৫ ঘটিকায়, গণভবনে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অবমুক্ত করেছেন।

উক্ত অবমুক্তকরণ অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় সচিব জনাব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক জনাব সুশান্ত কুমার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ ২৬ মার্চ ২০১৯ খ্রি হতে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।