× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ভারত প্রতিনিধি

ভারতে স্বাধীনতা দিবসে কোন গুরুত্বপূর্ণ দ্রব্যের দাম কমাতে চলেছে মোদী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Narendra-Modi-5.jpg

সাম্প্রতিক সময়ে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি চিকিৎসাজনিত খরচ এবং ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। যার ফলে এই সঙ্কটের কালে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। এমতাবস্থায়, আসন্ন স্বাধীনতা দিবসে দেশবাসীর কথা মাথায় রেখে এবার দারুণ একটি ঘোষণা করতে পারে মোদী।

মনে করা হচ্ছে যে, স্বাধীনতা দিবস উদযাপনের দিনই একাধিক গুরুত্বপূর্ণ “ক্রিটিক্যাল মেডিসিন” বা জরুরি ওষুধের দাম কমানো হতে পারে। এমতাবস্থায়, এই ঘোষণা করা হলে তা নিঃসন্দেহে সরকারের একটা বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। জানা গিয়েছে, আগামী ২৬ জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি বৈঠক ডেকেছেন।

পাশাপাশি, ওইদিন ফার্মা ইন্ডাস্ট্রির সমস্ত প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। মনে করা হচ্ছে যে, ওই বৈঠকের পরেই হয়তো জরুরি ওষুধের দাম কমানোর বিষয়টি স্পষ্ট হতে পারে। এমতাবস্থায়, তাঁদের সুবিধার্থেই এবার দাম কমানোর সিদ্ধান্তের পথে হাঁটছে কেন্দ্র।

এদিকে, ঠিক কতটা পরিমান দাম কমতে পারে এই বিষয়ে বলতে গিয়ে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকেরা জানান, কিছু কিছু ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কম করা হতে পারে। এর পাশাপাশি, “ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন” (National List of Essential Medicine) নিয়ে ফের ভাবনাচিন্তা করা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..