× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

স্বল্প জমির অধিক ব্যবহার নিশ্চিতকল্পে গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমের প্রসার জরুরি – গণপূর্ত প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০২২
স্বল্প জমির অধিক ব্যবহার নিশ্চিতকল্পে গৃহায়ন

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, স্বল্প জমির অধিক ব্যবহার নিশ্চিতকল্পে ও সারা দেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমের প্রসার ঘটানো একান্ত জরুরি। আজ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে চলমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ প্রকল্পের কর্মপরিকল্পনার বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল এবং কৃষি প্রধান দেশ। কৃষি বাংলাদেশের আপামর জনসাধারণের প্রধান পেশা ও মেরুদণ্ডস্বরূপ। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বাংলাদেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কৃষি উৎপাদন ও কৃষি খাতের প্রবৃদ্ধির সাথে ওতপ্রোতভাবে জড়িত।

অপরদিকে মানব সৃষ্ট বিভিন্ন অপরিকল্পিত কর্মকাণ্ড নগরায়ন ও বসতি নির্মাণের ফলে কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় শতকরা ১ ভাগ হারে কৃষিজমি হ্রাস পাচ্ছে। অথচ খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষি জমি বৃদ্ধি ও সুরক্ষার প্রয়োজন অপরিসীম।

তাই কৃষিজমি রক্ষার পাশাপাশি শহরাঞ্চলের জনগণের আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সারা দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এই কাজ দেশের বৃহত্তর স্বার্থে আরো বিস্তৃত ও প্রসারিত করা একান্ত অপরিহার্য। ভূমিহীন ছিন্নমূল মানূষের প্রতি সরকারের সহানুভূতি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ১৯৯৭ সালে শুরু হওয়া আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন করা হয়েছে।

মিরপুরস্থ বাউনিয়া মৌজায় ঢাকায় বসবাসরত বস্তিবাসীদের ব্যাপক আকারে আধুনিক আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে জাতির পিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ২১ অক্টোবর ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তিবাসীদের ফ্লাট নির্মাণের অনুমোদন দেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর মাধ্যমে মিরপুর ১১ নং সেকশনে ২.০০ একর জমির উপর উন্নত পরিবেশে বসবাসের জন্য ৫টি ১৪তলা ভবনে ভাড়াভিত্তিক ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ৩০০টি পরিবারের

হাতে বরাদ্দপত্র তুলে দেওয়া হয়েছে। যথাশীঘ্র এ ধরনের আরো একাধিক প্রকল্প গ্রহণের জন্য তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হায়দারের সভাপতিত্বে আয়োজিত এ পর্যালোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..