স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়ন ফরম সংগ্রহ

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী মাহবুবুল আলম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় সহকারী রিটার্নিং অফিসার জাহিদুর রহমান জাহিদ এর কার্যালয় হতে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মাহবুবুল আলমপত্নীতলা উপজেলার চাঁদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের ছেলে। তিনি ১৯৯২ সালে থানা ছাত্রলীগের সদস্য হওয়ার মধ্যদিয়ে রাজনীতি জীবন শুরু করেন । ১৯৯৬ সালে হতে ২০০০ সাল পর্যন্ত ক্রিয়া সম্পাদক, ২০০১ সাল থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত থানা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দলীয় কোন পদে নেই ।

কাজী মাহবুবুল আলম বলেন,পত্নীতলা উপজেলাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সন্ত্রাস,মাদক ও দুর্নীতিমুক্ত করতে চাই। পত্নীতলাকে এগিয়ে নিতে হলে শিক্ষা ও কৃষিখাত গুরুত্ব দিয়ে গণমানুষের সেবা করতে চাই। তিনি আরো বলেন, আমি আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি আশাবাদি জনগণ আমার অতীত কর্মকান্ড সুবিবেচনায় নিয়ে আমাকে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।