আমি প্রশাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই -নবনির্বাচিত চেয়ারম্যান হারুন

আমি প্রশাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই -নবনির্বাচিত চেয়ারম্যান হারুন

আমি প্রশাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই, যারা জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবাবায়ন করতে আমি বদ্ধ পরিকর। সেই সাথে জেলা পরিষদের সুনাম ধরে রাখার জন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

ঝিনাইদহের বিশাল নাগরিক সংবধনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ নব-নির্বাচিত চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদকে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে গন সংবর্ধনা প্রদান করা হয়। জেলার প্রবেশদার বারোবাজার থেকে হাজার হাজার মোটর সাইকেল ও শতাধিক মাইক্রো-বাস এবং প্রাইভেটকার যোগে ঝিনাইদহ শহরের পায়রা চত্তরে এসে সংবর্ধনা মঞ্চে মিলিত হয় নেতাকর্মীরা। নাগরিক সংবর্ধনা শেষে বুধবার সকালে ড. এম হারুন অর রশীদ জেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করেন।

এসময় ঝিনাইদহ সিটি কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ড. এম. হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, ভাষা সৈনিক ও সাবেক চেয়ারম্যান আমির হোসেন মালিতা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৃজনী ফাউন্ডেশনের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা অর্জুন কুমার মজুমদার, কোঁটচাদপুর কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর, শেখ সেলিম,এসএম রবি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর পৌর যুবলীগের আহ্বায়ক জাহিদ হাসান দিপুল। এর আগে দুপুরে বারোবাজার ও কালীগঞ্জের নানা পেশার হাজার হাজার মানুষ তাকে রাস্তায দাড়িয়ে ফুল দিয়ে অর্ভ্যথনা জানান। এসময় তিনি নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।