× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

স্পেশাল’ কিছুর খোঁজে আফ্রিদি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

গত পরশু পা দিয়েছেন ৩৭তম বছরে। শহীদ আফ্রিদি নিশ্চয় ভাবেননি, জন্মদিনের পরের প্রহরটা এমন দুঃস্বপ্ন উপহার দেবে।

বাংলাদেশের কাছে ৫ উইকেটে হেরে পাকিস্তানের এশিয়া কাপ যে শেষ হয়ে গেছে! টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন ‘স্পেশাল’ কিছু চাইছেন আফ্রিদি।

ওদিকে কিন্তু আফ্রিদিরই ছাঁটাই চাইছে পাকিস্তানের আমজনতা। পাকিস্তানের হয়ে ২০ বছরের ক্যারিয়ারটির শেষ অধ্যায় এমন হবে, আফ্রিদি এটিও কি ভাবতে পেরেছিলেন?
দেশের সাবেক খেলোয়াড়দের তোপের মুখে আছেন আফ্রিদি। জাভেদ মিয়াঁদাদের মতো কেউ কেউ তো বলছেন, পাকিস্তান অলরাউন্ডারের এবার ক্রিকেটকে বিদায় বলার সময় হয়েছে।

তবে আফ্রিদি সেরকম কোনো সিদ্ধান্তের ইঙ্গিত এখনো দেননি। বরং বিশ্বকাপের পরেও খেলা চালিয়ে যাবেন, এমন আভাসই দিয়েছিলেন কদিন আগে। তবে এবার বাস্তবতা তিনিও বুঝছেন। বিশ্বকাপে দারুণ কিছু না করলে দেশে ফেরাটাই কঠিন হয়ে যাবে।

আগুনের গোলার সামনে গিয়ে পড়বেন বাংলাদেশ থেকেই সরাসরি ভারতে উড়ে যাওয়ার অপেক্ষায় থাকা পাকিস্তান অধিনায়ক।
পাকিস্তানের জন্য দুঃসংবাদ হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশকেই প্রতিপক্ষ পেতে পারে পাকিস্তান। একই গ্রুপে আছে ভারত, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডও। এই গ্রুপটাই যে ‘গ্রুপ অব ডেথ’, না বলে দিলেও চলছে।

আফ্রিদিও তাই যেন সতীর্থদের মনে করিয়ে দিলেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই স্পেশাল কিছু করতে হবে। কারণ আমাদের গ্রুপটা খুবই কঠিন।’ আফ্রিদির কণ্ঠে এক রকম অসহায়ত্বই প্রকাশ পেল, ‘আমরা তো নতুনদের অনেক সুযোগ দিয়েছি। আর কী-ই বা করতে পারি আমরা?’
১২৯ রানের পুঁজি নিয়ে লড়াই করে হেরে যাওয়ার পরেও আফ্রিদির একটু দুঃখ থাকতেই পারে। ম্যাচ শেষে সেটা গোপনও রইল না, ‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে যাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু বেশিই ভুল করে ফেলেছি। আমাদের স্কোরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু বোলাররা অনেক চেষ্টা করেছিল।’


এ ক্যটাগরির আরো খবর..