স্পেনের রাজধানী মাদ্রিদে শাড়ি-চপ্পল পরে জগিং করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

স্পেনের রাজধানী মাদ্রিদে শাড়ি-চপ্পল পরে জগিং করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সকাল ১০টা। শাড়ি পরা নারীকে দেখে কেউ কেউ থমকে গেলেন। কেউ কেউ এসে মোবাইলে ছবিও তুলতে শুরু করে দিলেন। পায়ে হাওয়াই চটি। মাথার চুল আঁট করে বাঁধা। পরনে সাদা সুতির শাড়ি। জগিংয়ের সময় দু’টি হাত দেহের সমান্তরালে ওঠানামা করছে। কপাল, গলা, চিবুক বেয়ে গড়িয়ে নামছে স্বেদবিন্দু। কে বলবে তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী!

স্পেনের রাজধানী মাদ্রিদ শহরের বিশাল পার্কে ভীড় জমিয়েছেন স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা। বিভিন্ন বয়সের লোকজন দৌড়াচ্ছেন, হাঁটছেন, সাইকেল চালাচ্ছেন। রাস্তার পাশে এমনকি, লোহা-তোলা জিমও করছেন। তাদের পরনে ঝলমলে ফ্লুরোসেন্ট রঙের পোশাক। কিন্তু সেই ভিড়ের মধ্যে ব্যতিক্রমী সাজে গায়ে শাড়ি এবং পায়ে চপ্পল পরে হাঁটছেন বাঙালি নারী। তিনি আর কেউ নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার স্পেনীয় সময় সকাল ১০টার কিছু আগে এভাবেই হাঁটতে বেরিয়েছেন মমতা। সঙ্গী তার নিরাপত্তারক্ষীরা, পুলিশের তিন বড় কর্তা, সাংবাদিক এবং কয়েক জন শিল্পপতি। রাস্তা পেরিয়ে বিশাল পার্কে পৌঁছে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলেন মমতা। মাদ্রিদে আসার পথে দীর্ঘ বিমানযাত্রার কারণে দু’দিন হাঁটা হয়নি। সেই ঘাটতি পোষাতেই কি তিনি শাড়ি পরেই খানিক জগিংও করে নিলেন? হতে পারে। হতে পারে আশপাশের দৌড়বাজদের দেখে তারও ইচ্ছা হয়েছিল খানিক দৌড়াতে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।