× Banner
সর্বশেষ
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ

স্পেনের প্রধানমন্ত্রী ঘুষি খেলেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার নিজের এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এক কিশোরের ঘুষি খেয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। তাও আবার মুখমণ্ডলে।

স্পেনের উত্তর-পশ্চিমের গ্যালিসিয়া অঞ্চলের পন্টিভেদরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী রাজয়। এ সময় কালো জ্যাকেট ও ক্যাপ পরিহিত এক কিশোর এগিয়ে এসে তার মুখে ঘুষি মারে। ভিডিওতে দেখা গেছে, ঘুষির আঘাতে প্রধানমন্ত্রীর চোখে থাকা চশমা ভেঙে গেছে।

এ ছাড়া তার মুখমণ্ডল কেটে গেছে, এমন লাল দাগও দেখা গেছে। রাজয়ের দল পপুলার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং এরপরও শহরজুড়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর ১৭ বছরের ওই কিশোরকে আটক করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, তার কারণও জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

এর আগে গত সোমবার রাজয় তার বিরোধী বলে পরিচিত সমাজতান্ত্রিক দলের নেতা পেদ্রো সানচেজকে বলেছিলেন, সে হচ্ছে ‘চরম হতভাগা।’ ধারণা করা হচ্ছে, ওই কিশোরটি হয়তো সানচেজের দলের সমর্থক।


এ ক্যটাগরির আরো খবর..