× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি’র আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র পূজা মন্ডপ পরিদর্শন

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি রোববার রাতে আগৈলঝাড়া উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

পরে কেন্দ্রীয় পূজা মন্ডপে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গেলাম মোর্তুজা খান, বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত, বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের নেতা এ্যাডভোকেট রনজিত সমদ্দার, বরিশাল জেলা আ’লীগ নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ও জেলা আ’লীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, আ’লীগ নেতা আবু সালেহ লিটন, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ সম্পাদক অনিমেষ মন্ডলসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ দলীয় নেতা কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..