× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

পিআইডি

স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলস্রোতে অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করতে কাজ করছে। কেবল সেবা প্রদানে সীমাবদ্ধ না থেকে এটি স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস।

আজ ৯ অক্টোবর ‘বিশ্ব ডাক দিবস’ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণীতে ডঃ মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

ডাকঘরগুলোকে কমিউনিটি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলে সেখানে ই-কমার্স সহায়তা, ডিজিটাল আর্থিক পরিষেবা, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য পরিবহন ও বিপণন, এবং কৃষক ও প্রান্তিক জনগণের জন্য তথ্য বিনিময়ের মতো বহুমুখী সুবিধা নিশ্চিত করতে হবে। এই পরিবর্তনের যাত্রায় আমি ডাক বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী ও সমগ্র দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব ডাক দিবস’ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সাথে উদ্‌যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগকে আমি অভিনন্দন জানাই।

ডাক বিভাগ কেবল একটি সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, এটি আমাদের সমাজের একটি অন্যতম প্রাচীন এবং বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠানও বটে। বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডাকঘর সমাজের সর্বশেষ প্রান্তিক মানুষটির কাছেও পৌঁছানোর ক্ষমতা রাখে। বর্তমান প্রেক্ষাপটে, ডাকঘরগুলোকে শুধুই বার্তা আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সীমিত না রেখে উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তর করা প্রয়োজন।

আমি বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”


এ ক্যটাগরির আরো খবর..