× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুনীর অনশন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫
তরুনীর অনশন

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতির দাবীতে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছে এক তরুনী। এঘটনার পর থেকেই এলাকা থেকে পালিয়েছে ওই প্রবাসী। ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে সাবিনা আক্তার বৃষ্টি (২০) জানান, ২০২১ সাল থেকে একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। ২০২৩ সালে কর্মের সুবাদে সৌদি আরবে পাড়ি জমায় জলিল। একই বছরের ১২ জানুয়ারী উজিরপুরের বরাকোঠা কাজী অফিসে মোবাইল ফোনে তাকে (সাবিনা) ৫ লাখ টাকা কাবিননামা ধার্য করে বিয়ে করে জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতই জলিলের সঙ্গে মোবাইলে কথপকথন হতো।

অতি সম্প্রীতি সৌদি থেকে দেশে এসে অন্যত্র বিয়ের উদ্যোগ নেয় জলিল। বিষয়টি জানতে পেরে সোমবার সকাল থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে অনশন শুরু করা হয়। এরপর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে সে (জলিল)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসীর বাড়িতে অবস্থান করছেন তরুনী।

অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্ত জলিলের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে উভয়পক্ষকে স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..