× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

স্ত্রী নির্যাতনের মামলায় স্বামীর ৩ বছরের জেল

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরে স্ত্রী নির্যাতনের মামলায় স্বামীর ৩ বছরের জেল দিয়েছেন আদালত। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের জেল দিয়েছেন স্বামী তৌফিকুজ্জামানকে।

গতকাল রোববার বিকালে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রবিউল হাসান ওই আদেশ দেন। দন্ডিত তৌফিকুজ্জামান (৩১) গাংনী উপজেলার সাহার বাটি গ্রামের আক্কাস আলীর ছেলে।একই মামলায় আসামীর পিতা আক্কাস আলী ও মা খালেদ্ াআকতারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে ।

মামলার বিবরনে জানা যায়, ২০১০ সালের ১৬ জুলাই তৌফিকুজ্জামানের সাথে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে হাসনাউল হুসনার সাথে বিয়ে হয়। বিয়ের সময় কোন যৌতুক দেওয়ার কথা না থাকলেও এক পর্যায়ে যৌতুকের দাবী করে নির্যাতন শুরু করে। হুসনার পিতা জামাই তৌফিকুজ্জামানকে দেড় লাখ টাকা যৌতুক দেন। এর কয়েকদিন পর থেকে আরও দুই লাখ টাকা যৌতুক দাবী করে নির্যাতন শুরু করে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২৬ ফেব্রুয়ারী/২০১২ স্বামী তৌফিকুজ্জামান, শ্বশুর আক্কাস আলী ও শ্বাশুড়ী খালেদা আকতারকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর আদালতে অভিযোগ পত্র দাখিল করে। মামলায় ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষের কৌসুলী ছিলেন অ্যাড. মোশারফ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..