× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

স্ত্রী কুপিয়ে হত্যায় স্বামী গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বড় দীঘিরপাড় গ্রামে নিজ বাসায় মিতু বেগম (৩০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. মিন্টুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোররাতে রিকাবি বাজারের নৈদিঘির পাথরে এ ঘটনা ঘটে। মিতু দুই ছেলে ও এক মেয়েসন্তানের জননী। তাঁর বাবার বাড়ি সদর উপজেলার দীঘিরপাড় এলাকায়।

মিতুর ভাই মো. দুলাল জানান, তাঁর বোনের স্বামী ভ্যানচালক। ভোররাতে তাঁকে হত্যা করা হয়েছে। সকালে ছেলে সাজ্জাদ ভ্যানে করে মিতুকে হাসপাতালে নিয়ে যায়। নেশার টাকা জোগাতে ঘরের ৪০ হাজার টাকা দামের সোকেজ ১০ হাজার টাকায় বিক্রি করে দেন। এ কথা শুনে মিতু বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন। এই নিয়ে রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী কোপের আঘাতে মিতু মারা যান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় মান্না দাস জানান, সকাল ৬টার দিকে মৃত অবস্থায় মিতুর মরদেহ হাসপাতালে আনা হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অতিরক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বলেন, খবর পেয়ে হাসপাতালে গেছে পুলিশ। নিহতের বাড়িতেও পুলিশ গেছে।

সদর থানার ওসি ইউনুচ আলী বলেন, ‘নিহতের স্বামীকেও গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আভাবের সংসার, সব সময় ঝগড়া লেগে থাকত।’


এ ক্যটাগরির আরো খবর..