× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগৈলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ  শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও নেতৃত্ব বিকাশের লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত শান্তিপূর্নভাবে তৃতীয় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নের ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্টুডেন্টস কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার জানান, উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতেই স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন ঘিরে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে তুমুল উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নির্বাচন আয়োজনের মাধ্যমে শিশুরা গণতন্ত্র সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করতে পারবে ও নিজেদের অধিকার, মতামত সম্পর্কে জানতে পারবে। যা তাদেরকে ভবিষ্যতের সু-নাগরিক হিসেবে গড়ে তুলবে। সফল ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য তিনি সকল শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান। ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..