× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

স্টার জলসায় আসছে ‘প্রতিদান’

admin
হালনাগাদ: রবিবার, ২০ আগস্ট, ২০১৭

বিনোদন ডেস্কঃ এই ধারাবাহিকটি চলবে না বন্ধ হবে, সেই নিয়ে সংশয় চলছিল অনেক দিন ধরেই। শেষমেশ ঠিক কী কারণে ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল? সন্দীপ্তা সেনের কামব্যাক প্রজেক্ট ‘প্রতিদান’-এর প্রথম প্রোমো এয়ার হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে একটা কৌতূহল ছিল যে কোন স্লটে আসতে চলেছে এই ধারাবাহিক। যে স্লটেই আসবে এই ধারাবাহিক, সেই স্লটেই চলতি ধারাবাহিকটিকে বন্ধ করতে হবে। সম্ভাব্য তালিকায় ছিল ‘পটল কুমার গানওয়ালা’, ‘প্রেমের কাহিনি’, ‘মিলনতিথি’ এবং ‘স্বপ্ন উড়ান’।

সদ্য স্লট ঘোষণা অনুযায়ী, বন্ধ হচ্ছে ‘মিলনতিথি’ এবং সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে চটজলদি। আগামী ২১ অগস্ট থেকে ওই স্লটে আসছে ‘প্রতিদান’ এবং তাই আগামী ২০ অগস্ট ‘মিলনতিথি’-র শেষ টেলিকাস্ট ডেট। টেলিপাড়া সূত্রের খবর, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গত রবিবার। সম্ভবত গত সপ্তাহের টিআরপি ফলাফল দেখার পরে চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

গত একমাসেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে রেটিং পড়েছে এই ধারাবাহিকের। টেলিপাড়ার গুঞ্জন, ধারাবাহিকের নায়ক অর্থাৎ ‘অর্জুন’ চরিত্রে অভিনেতা পরিবর্তন টিআরপি পড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। এই চরিত্রে প্রথম থেকেই অভিনয় করছিলেন জিতু কমল কিন্তু মাস দেড়েক তাঁর পরিবর্তে ইশান মজুমদার-কে আনা হয় ‘অর্জুন’ চরিত্রে। সম্ভবত এই পরিবর্তন ঠিক মেনে নিতে পারেননি দর্শক। আবার অনেকের মতে, স্টোরিলাইনটি ক্রমশই খেই হারিয়ে ফেলার কারণেই দর্শক আগ্রহ হারিয়েছে এই ধারাবাহিকটির প্রতি। বেশ কিছু ইন্টারেস্টিং টুইস্ট আনা হয়েছিল, নতুন চরিত্রও এসেছিল কিন্তু যে কোনও কারণেই হোক, দর্শক পছন্দ করেননি এবং তাই ক্রমশ টিআরপি পড়তে থেকেছে।

কিন্তু তা সত্ত্বেও এত তাড়াতাড়ি যে বন্ধ করে দেওয়া হবে ধারাবাহিক সেটা টেলিপাড়ার অনেকেই আশা করেননি। অথচ কানাঘুষো শোনা যাচ্ছিল যে ‘মিলনতিথি’ প্রজেক্টটিকে চ্যানেলের পক্ষ থেকে এক বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছে। যদিও প্রযোজক সংস্থার পক্ষ থেকে কেউ এই নিয়ে মুখ খুলতে রাজি নন, তবে এই হঠাৎ সিদ্ধান্তে ‘মিলনতিথি’ ইউনিট যে একেবারেই খুশি নয়, সেটা বলাই বাহুল্য।


এ ক্যটাগরির আরো খবর..