× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

স্কুলে ভর্তির জন্য একটি গাছের চারা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তীসগঢ়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে মোটা অঙ্কের টাকা নয়, ওই স্কুলে ভর্তির ফি হিসাবে দিতে হবে মাত্র একটি গাছের চারা! স্কুলের কর্তৃপক্ষের সিদ্ধান্তেই এই নিয়ম চালু করা হয়েছে।

স্কুলের কর্তৃপক্ষের বক্তব্য, অনেক বাবা-মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন। কিন্তু খরচের কথা চিন্তা করেই তাদের অনেককেই পিছিয়ে আসতে হয়। তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

স্কুলটি ছত্তীসগঢ়ের অম্বিকাপুর থেকে ২০ কিলোমিটার দূরে বরগই গ্রামে। এখানেই কয়েকজন যুবক ব্যক্তিগত উদ্যোগে এই ইংরেজি মাধ্যম স্কুলটি প্রতিষ্ঠা করেছেন।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশ সচেতনতার পাশাপাশি গরিব মা-বাবাদেরও ইংরেজি মাধ্যম স্কুলে তাদের সন্তানদের পড়াশোনা করানোর শখ পূরণ করাই হচ্ছে তাদের লক্ষ্য। শুধু তাই নয়, স্কুলে ভর্তি হওয়ার পর ওই বাচ্চাদের দিয়েই সেই গাছ লাগানো হচ্ছে। যাতে তারা পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা


এ ক্যটাগরির আরো খবর..