× Banner
সর্বশেষ
সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল

স্কুলছাত্রের লাশ মিলল ডোবায়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইসমাইল হোসেন রিয়াদ নামের এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে নিখোঁজের ছয় দিন পর।

বুধবার রাতে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ইটভাটি এলাকার একটি ডোবা থেকে রিয়াদের লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রিয়াদ ঈদবারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের গাড়িচালক মো. ফিরোজ ভূঁইয়ার ছেলে।

রিয়াদের মা রেখা আক্তার জানান, গত শুক্রবার ভোর ৬টার দিকে মসজিদের মাইকে ছাত্রছাত্রীদের মক্তবে পড়তে যাওয়ার জন্য ডাকলে রিয়াদ মক্তবে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় সোমবার রিয়াদের বাবা আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ছয় দিন পর বুধবার রাতে ডোবা থেকে রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্র রিয়াদের লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াদের পরিবার তার লাশ শনাক্ত করেছে। লাশ পচে গলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অপহরণের পর রিয়াদকে হত্যা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..