× Banner
সর্বশেষ
সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, উদ্বোধন ৭ জুন সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর – মুক্তিযুদ্ধমন্ত্রী

সৌদিতে অবৈধ অভিবাসীদের ক্ষমার মেয়াদ বাড়ল

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ জুন, ২০১৭

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বসবাসরত ও কর্মরত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা আরো ৩০ দিন বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে শ্রম আইন লঙ্ঘনকারীরা বিনা জরিমানায় সৌদি ছাড়তে পারবেন।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৯ মার্চ সৌদি আরবের সাবেক উপপ্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ‘এ নেশন উইদাউট ভায়োলেশনস’ কর্মসূচির মাধ্যমে ৯০ দিনের রাজক্ষমার ঘোষণা দেন। এই ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। কিন্তু তা কার্যকর না করে ২৫ জুন, রোববার থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে।

সৌদির পাসপোর্ট অধিদপ্তরের প্রধান সুলাইমান বিন আবদুল আজিজ আল ইয়াহইয়া বলেন, সাধারণ ক্ষমার অধীনে এ বর্ধিত সময়ের সুবিধা সৌদিতে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর মানুষ পাবেন।

সৌদিতে অনুমতি ছাড়া বসবাস, ইকামা ছাড়া অবস্থান, সরকারি অনুমতি না নিয়ে কাজ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরাতে গত ২৯ মার্চ থেকে ৯০ দিনের রাজক্ষমা ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের আইন অনুযায়ী, অবৈধভাবে বসবাস বা কাজ করা কোনো বিদেশি নাগরিক আটক হলে, তাঁকে জরিমানা বা কারাদণ্ড অথবা উভয় শাস্তি পেতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..