× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করার নির্দেশ – নৌপরিবহন মন্ত্রী টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎ -পানিসম্পদ মন্ত্রী মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

সৌদি হজ ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০১৯

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১১ গেট সংলগ্ন সৌদি হজ ইমিগ্রেশন সেন্টার স্থাপনের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি ইমিগ্রেশন জোন স্থাপনের সাথে সম্পৃক্ত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং দ্রুততম সময়ে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় এ বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন (প্রি-এরাইভাল ইমিগ্রেশন) ঢাকায় সম্পন্ন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ সরকারের সহযোগিতায় সৌদি ইমিগ্রেশন ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই হজ ইমিগ্রেশন জোন প্রতিষ্ঠা করা হচ্ছে।

পরিদর্শনকালে ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান, যুগ্ম সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, যুগ্ম সচিব আঃ হামিদ জমাদ্দার, হজ এজেন্সিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী মক্কা আল মোকাররমা, সৌদি আরবে অনুষ্ঠিত ‘কোরআন ও সুন্নার আলোকে মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ’ বিষয়ে মুসলিম ওয়ার্ল্ড লীগের ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে গতকাল দেশে ফিরে আসেন। দেশে ফিরেই তিনি প্রি-এরাইভাল ইমিগ্রেশন সেন্টারের কাজ পরিদর্শন করলেন।

উল্লেখ্য, এ বছর ডেডিকেটেড হজ ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করা হবে। এতে বাংলাদেশি হজযাত্রীদের ১০/১২ ঘণ্টা অপেক্ষার সময় ও কষ্ট লাঘব হবে।


এ ক্যটাগরির আরো খবর..