× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক

সৌদি আরবে ঈদ সোমবার হলেও আজ চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০২২
চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ

গতকাল শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশ থেকেও চাঁদ দেখতে পায়নি। তথাপি আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন চাঁদপুর হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা ও শমেসপুর গ্রামসহ অর্ধশত গ্রামের মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদরাসা মাঠে মুসল্লিদের নিয়ে ইমাম ঈদের খুতবা দিচ্ছেন। ঈদের জামাতের ইমামতি করেন সাদ্রা দরবার পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।

আজ ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর; ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট; মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রাম। এছাড়া একই অনুসারীদের মধ্যে পটুয়াখালী, দিনাজপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, জামালপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী ও বরিশালের কিছু এলাকায় পালিত হচ্ছে বলে দাবি করেন সাদ্রা দরবার শরীফের পীর আরিফ চৌধুরী।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে নাইজার, মালি ও আফগানিস্থানে চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে রোববার (১ এপ্রিল) সকাল ১০টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাযিল মাদরাসা মাঠে।

তিনি আরও বলেন, শনিবার আফগানিস্তান, নাইজার ও মালিতে চাঁদ দেখে গেছে। ওই সংবাদ নির্ভরযোগ্য ভিত্তিতে প্রাপ্ত হয়ে আজ আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। পাশাপাশি ঢাকার সদরঘাটস্থ খানকা, আসকোনা এবং পটুয়াখালীর বদরপুর দরবার শরিফে ঈদের জামাত হয়েছে। চাঁদ দেখার বিষয়টি যথাসময়ে পৌঁছে দিতে না পারায় অনেক গ্রামে ঈদ উদযাপন হয়নি। তারা পরবর্তীতে ঈদ উদযাপন করবে।

এ বিষয়ে সাদ্রা দরবারের বড় পীরজাদা পীর ড. মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, হানাফি, মালেকি ও হাম্বলি এ তিন মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তেও যদি চাঁদ দেখা যায় আর সে সংবাদ যদি নির্ভরযোগ্য মাধ্যমে পৃথিবীর পূর্ব প্রান্তেও পৌঁছায়, তাহলে পূর্ব প্রান্তের মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ এবং ঈদ করা ওয়াজিব।

উল্লেখ্য, আরব দেশগুলোর সঙ্গে সংগতি রেখে প্রতিবছর চাঁদপুরের তিনটি উপজেলার ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়। সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৯৩ বছর ধরেই প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকে। আর এবছর ব্যতিক্রম ঘটনা ঘটল।

আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)৩০ এপ্রিল শনিবার জানিয়েছে, রোজার শেষ দিন হিসেবে চিহ্নিত করা ক্ষীণকায় কোনো চাঁদ তারা শনাক্ত করতে পারেনি। এর অর্থ মুসলিম বিশ্বের কোনো দেশ থেকেই এদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

আরব আমিরাত ছাড়াও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশ থেকেও চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। তবে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি সকল মুসলিমের উদ্দেশে শনিবার ২৯ রমজান সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে পেলে জানানোর আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ঢাকার কামরাঙ্গীরচর খাদিমুল ইসলাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মাহমুদুল হক জালীস বলেন, মূলত রোজা পালন বা ঈদ পালনের সম্পর্ক হচ্ছে চাঁদের সঙ্গে। যে এলাকায় যখন চাঁদ উঠবে, সে এলাকায় তখন ঈদ বা রোজা শুরু। অন্য এলাকায় কী হলো বা না-হলো, সেটা বিষয় না। সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে যারা ঈদ পালন করে, তারা কি সৌদি আরবে সঙ্গে মিল রেখে জোহরের নামাজ পড়ে বা ফজরের নামাজ পড়ে? মূলত, এটা হচ্ছে তাদের অজ্ঞতা বা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না-থাকা।


এ ক্যটাগরির আরো খবর..