× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

সৌদি আরব গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
সৌদি আরব গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় দুইদিন সফর শেষে সৌদি আরব গেলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) রাত ১২টার পর সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গেলেন।

সৌদি আরবের জেদ্দায় সোমবার (২৫ আগস্ট) থেকে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। এ বৈঠকে যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার ঢাকা সফরের দ্বিতীয় দিন রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে প্রতিনিধি দলের বৈঠকে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন তিনি।   বিকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি বিশেষ ফ্লাইটে শনিবার ঢাকায় পৌঁছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম।

ঢাকা সফরের প্রথম দিনে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া পাকিস্তান হাউজে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।

রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন।

প্রায় ১৩ বছর পর একজন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন, তাই এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসহাক দারের ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..