× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবীতে সিলেটের দক্ষিণ সুরমায় মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

জুনেল আহমেদ আরিফ, দক্ষিণ সুরমা(সিলেট) প্রতিনিধিঃ কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবীতে দক্ষিণ সুরমার, দক্ষিণ সুরমা কলেজ ক্যাম্পাসের সম্মুখে মানববন্ধন পালিত হয়েছে।

আজ বুধবার ৬ই এপ্রিল দুপুরে দক্ষিন সুরমা কলেজ ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধনটি পালিত হয়।এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো শামসুল ইসলাম, শিক্ষক মুহিবুর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কানিজ ফাতেমা, প্রভাষক মোঃ হামিদুর রহমান, মো জাফর ইকবাল, বাংলা বিভাগের প্রভাষক এইচ এম পলাশ, শুকরীয়া জাহান প্রমুখ ।
ছাত্রদের পক্ষ হতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগ ৩য় বর্ষের ছাত্র মোঃ সোলেমান,মো আদিল খান, মাহমুদুল আলম প্রিন্স, ফাহিম, সাঈদ।ডিগ্রী পাস কোর্সের শীক্ষার্থী আতাউর রহমান সানী, মতিউর রহমান,আসাদুল ইসলাম, লাভলু, বিজয় দেব ছাড়াও শতাধীক ছাত্র ছাত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম। তিনি এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং অপরাধীদের বিচার দাবী করেন।
মোঃ সোলেমান তার বক্তব্যে বলেন, ‘তনু শুধু অন্য কারোর বোনই নয়, সে আমাদেরও বোন।ভবিষ্যতে আমরা কোন তনুর এরকম নির্মম পরিণতি দেখতে  চাই না।’

কলেজের ইংরেজী বিভাগ ৩য় বর্ষের ছাত্রদের উদ্যোগে আয়োজিত এই মানব বন্ধনে কয়েক শতাধিক ছাত্র ছাত্রী ও সর্ব স্তরের মানুষ অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..