× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

নিউজ ডেস্ক

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে আলমগীর সভাপতি, সাব্বির সম্পাদক

admin
হালনাগাদ: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে আলমগীর সভাপতি, সাব্বির সম্পাদক

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির ২০২২ সালের কার্যনির্বাহী নির্বাচনে দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি আলমগীর হোসেন সভাপতি এবং দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী প্রতিনিধি সাহেদ সাব্বির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এস এন আবসার (দৈনিক ষ্টার লাইন), যুগ্ম সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম (দৈনিক ফেনী), দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মামুন (সাপ্তাহিক ফেনীর শক্তি), কোষাধ্যক্ষ আব্দুর রহিম রুবেল (সাপ্তাহিক ফেনী সমাচার)। এছাড়া সদস্যগণ হলেন হাবিবুল ইসলাম রিয়াদ ( দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক প্রভাত আলো), মোহাম্মদ ইকবাল হোসাঈন (দৈনিক গণকন্ঠ), মোতাহের হোসেন ইমরান (সাপ্তাহিক বর্ণমালা), আব্দুল্লাহ রিয়েল (সময়ের কন্ঠস্বর ও সাপ্তাহিক শমসের নগর)। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব পালন করবেন।

০১ জানুয়ারি শনিবার সকালে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বর্তমান সভাপতি হাবিবুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় সবকটি পদে একক প্রার্থী থাকায় সভাপতি-সম্পাদক সহ অন্যান্য পদ সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির বলেন, ২০১৯ এ ইউনিটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনটি স্বচ্ছতা বজায় রেখে সগরস্নাত উপকূলীয় অঞ্চল সোনাগাজী উপজেলার সর্বস্তরের মানুষের অধিকার ও সম্ভাবনার কথা দেশ ও জাতির কাছে সম্মিলিত ভাবে স্ব স্ব পত্রিকায় বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরছে। বিগত বছরের ন্যায় ২০২২ সালের কার্যকারী কমিটির নেতৃবৃন্দ স্বচ্ছতা বজায় রেখে স্বাধীন ও নিরপেক্ষ কাজ করে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..