× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

সেমিতে ভারতকেই পাচ্ছে বাংলাদেশ?

admin
হালনাগাদ: সোমবার, ১২ জুন, ২০১৭

স্পোর্টস ডেস্ক :  এখনো পুরোপুরি নিশ্চিত না হলেও চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও হয়তো সেই ভারতকেই আবার পাচ্ছে বাংলাদেশ।

রোববার ‘বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিতে ওঠে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানের জয়ে কোহলির দল এখন পর্যন্ত গ্রুপ সেরা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। তা ছাড়া তাদের রান রেট এতটাই ভালো যে, পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার পরের ম্যাচের জয়ী দলের পক্ষে অনেকটাই অসম্ভব তাদের টপকানো। তাই ভারত ‘বি’ গ্রুপ সেরা হলে ‘এ’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশ তাদের প্রতিপক্ষ হচ্ছে তা নব্বই ভাগ নিশ্চিত হয়ে গেছে। তারপরও ক্রিকেট অনিশ্চতার খেলা, এখানে অনেক কিছুই সম্ভব হতে পারে। সে জন্য হয়তো কিছুটা অপেক্ষা করতে হতে পারে।

আগামী ১৫ জুন এজবাস্টনে হবে সেমিফাইনাল ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ কে তা নিশ্চিত করে জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।   আগামীকাল শ্রীলঙ্কা-পাকিস্তান আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে। কার্ডিফে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।


এ ক্যটাগরির আরো খবর..