× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

সেফটি নেট কর্মসূচিতে বিশ্বব্যাংকের আরো সাড়ে ২৪ কোটি ডলার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশে সেফটি নেট কর্মসূচির স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে আরো ২৪৫ মিলিয়ন বা সাড়ে ২৪ কোটি ডলার দেবে দাতা সংস্থা বিশ্বব্যাংক।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি ঋণচুক্তি হওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৩টায় এই ঋণচুক্তি সই হবে।

সংস্থাটির ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন এ মাহবুব বলেন, গত ১৮ ডিসেম্বর বিশ্বব্যাংক এ সংক্রান্ত একটি তহবিল অনুমোদন করে। এর আলোকে মঙ্গলবার চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

বালাদেশে সরকার দরিদ্র ও দুস্থদের সহায়তা করতে বিভিন্ন সেফটি নেট কর্মসূচি বাস্তবায়ন করছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য নেয়া বাস্তবায়নাধীন এ সব সেফটি নেট কর্মসূচিতে বিশ্বব্যাংক আরো অর্থ সহায়তা করছে। এই কর্মসূচির অধীন দেশের ৯০ লাখ দরিদ্র লোক অর্থ সহায়তা পাচ্ছে।

এই অর্থ সহায়তা দিয়ে বাংলাদেশে এই প্রকল্পে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ৭৪৫ মিলিয়ন ডলার। ২০১৯ সালের ৩০ জুন এই প্রকল্প শেষ হবে। সুদমুক্ত এই লোন ৬ বছরের গ্রস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। তবে মাত্র শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

বিশ্বব্যাংকের এই অর্থ সহায়তা দেশের সর্ববৃহৎ কর্মসূচির কয়েকটিতে দক্ষতা বাড়ানোর সহায়ক হবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই কর্মসূচি বাস্তবায়ন করছে।


এ ক্যটাগরির আরো খবর..