× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

কূটনৈতিক প্রতিবেদক

সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে জয়ী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
বাসিরু দিওমায়ে ফায়ে

আফ্রিকার দেশ সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেয়েছেন সরকারবিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে। ৪৩ বছর বয়সী ফায়ে সেনেগালের রাজনীতিতে নবাগত হিসেবে পরিচিত। তিনি দেশটির বিক্ষুব্ধ তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। ইতোমধ্যে ফোন করে ফায়েকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বা (৬২)।

সেনেগাল সরকারের মুখপাত্র গতকাল সাংবাদিকদের জানান, নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় সেনেগালের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বাসিরু দিওমায়ে ফায়ের নাম ঘোষণায় কোনো বাধা নেই। এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বা ফোন করেছিলেন ফায়েকে। তিনি ফায়েকে অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে বিদায়ী আমাদু বা বলেন, ‘এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রবণতার আলোকে এবং যখন আমরা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছি, তখন আমি অভিনন্দন জানাই…প্রথম পর্বে তার বিজয় নিশ্চিত করেছেন ফায়ে।’

উল্লেখ্য, গত রোববার সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। গত সোমবার দেশটির নির্বাচন কমিশন জানায়, ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ফায়ে পেয়েছেন ৫৩ দশমিক ৭ শতাংশ ভোট। আর আমাদু পেয়েছেন ৩৬ দশমিক ২ শতাংশ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..