× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬
সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, এবারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন সেনানিবাস, ডিওএইচএস (DOHS) এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের উপযুক্ত স্থানে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

সেপ্টেম্বর পর্যন্ত চলবে কর্মসূচি

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১১ লাখের বেশি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের বনজ সম্পদ বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

‘গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি’

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করে না; বরং সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করে।

তিনি বলেন, বৃক্ষরোপণ একটি পরিবেশবান্ধব উদ্যোগ। গাছ পরিবেশে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সবার প্রতি আহ্বান

পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান সেনাবাহিনী প্রধান।

তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার হলে দেশের পরিবেশ ও বনজ সম্পদ সমৃদ্ধ হবে।


এ ক্যটাগরির আরো খবর..