× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনীতে শতাধিক পদে ৬২৮ জন লোকবল নিয়োগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Join-Army.jpg

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠাটি শতাধিক পদে ৬২৮ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের সংখ্যা: ৬২৮ জন

কাজের ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: দেশের বিভিন্ন স্থানে

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:

১। কার্পেন্টার, পরিচ্ছন্নতাকর্মী, ইঅ্যান্ডবিআর, শ্রমিক, পেইন্টার, মালী, ইউএসএম এবং ধোপা হিসেবে পঞ্চম শ্রেণি পাসেই নিয়োগ দেয়া হবে।

২। বাবুর্চি, সহকারী বাবুর্চি, বার্তাবাহক, ব্ল্যাক স্মিথ, নিরাপত্তা প্রহরী, টিন স্মিথ, ফায়ারক্রু ও অফিস সহায়ক পদে অষ্টম শ্রেণি পাসে আবেদন করা যাবে। এ ছাড়া এসএসসি, এইচএসসি ও স্নাতক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাও বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

বয়স: প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে কোটায় আবেদন করলে ৩২ বছর।

জাতীয়তা: বাংলাদেশি

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১ থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ দেয়া হবে ৫৮৩ জন। আর বিশেষ আর্মি অর্ডার ২০১৮ অনুযায়ী নিয়োগ পাবেন ৪৫ জন।

আবেদন ফি : ৫০০ টাকা

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত অনলাইন/এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা এই https://www.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..