× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

সেচ্ছাসেবকলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে সেচ্ছাসেবকলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার আড়পাড়া ইউনিয়নে সেচ্ছাসেবকলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যৌথ উদ্যোগে গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সামসুল আলম মোল্যা (সোনা), মধুখালী উপজেলা যুবলীগের নেতা মোঃ হেলাল হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হোসেন মোল্যা এছাড়া আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্যবৃন্দ, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সবশেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করেন আড়পাড়া ঈদগাহ ময়দানের ইমাম মাওলানা আবুল বাশার।


এ ক্যটাগরির আরো খবর..