× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

সুস্থ থাকতে প্রতিদিন খাবেন যে ৫ খাবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ খাদ্য মানুষের জীবনের একটি অন্যতম প্রয়োজনীয় উপাদান। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় খাদ্য। সুস্থ থাকার জন্য কি খাবেন তা নিয়ে কৌতুহল থাকাটা তাই স্বাভাবিক। নিজেকে ফিট ও সুস্থ রাখতে প্রতিদিন পাতে রাখুন সবজি, প্রোটিন, ফল, শস্য ও দুগ্ধজাত— এই পাঁচ ধরনের খাবার।

সবজিতেই স্বস্তি : দীর্ঘায়ুর জন্য অনেককেই সবজির দিকে ঝুঁকতে দেখা যায়। প্রাণিজ আমিষ দ্রুত জীবনী শক্তি কমিয়ে দেয় বলে অনেকের ধারণা। আসলে সবজিতে আছে পটাসিয়াম, ফাইবার, ফলিক এসিড, ভিটামিন এ, ভিটামিন ই ও ভিটামিন সি। এ সব উপাদান রক্তে কোলস্টেরল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও লোহিত কণিকা উৎপাদনে সহায়তা করে। এ ছাড়া স্ট্রোক, ক্যান্সার, হৃদরোগ ও টাইপ-২ ডায়বেটিকসের মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত সবজির বিকল্প নেই।

শক্তির উৎস প্রোটিন : শরীরকে কর্মক্ষম রাখতে প্রয়োজনীয় কোষ-কলার গঠন ও বিকাশের অন্যতম উপাদান প্রোটিন। পাশাপাশি এনজাইম, হরমোন, হাড়, পেশী, তরুণাস্থি, ত্বক ও রক্ত তৈরিতেও প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পর্যাপ্ত প্রোটিন পেতে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন দানা জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, মাংস ও সয়াবিন।

প্রয়োজন শস্যজাতীয় খাদ্য : শস্যজাতীয় খাদ্যে আছে আঁশ, ফলিক এসিড, ভিটামিন বি এবং লৌহ ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান। পর্যাপ্ত পরিমাণে শস্যজাতীয় খাদ্যগ্রহণ দুরারোগ্য বিভিন্ন রোগ বৃদ্ধির ঝুঁকি কমায়। তাই নিরোগ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় শস্যজাতীয় খাদ্য রাখা প্রয়োজন।

ফলাহারেই ফিট : সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন তাজা ফল। ফলের রসের পরিবর্তে আস্ত ফলটিই খান। ফলে আছে উচ্চমাত্রায় ভিটামিন সি, ভিটামিন এ ও অন্যান্য খনিজ উপাদান। পটাসিয়াম, ফাইবার ও ফলিক এসিড। প্রতিদিন ফল খেলে কমে হৃদরোগের ঝুঁকি। এছাড়া পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিডনিতে পাথর হওয়া ও হাড় ক্ষয় প্রতিরোধ করে।

আদর্শ খাদ্য দুধ : দুধকে বলা হয় আদর্শ খাদ্য। প্রায় সব ধরনের খাদ্য উপাদানে ভরপুর দুধ ও দুগ্ধজাত খাবার। দুধে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি ১২, ভিটামিন সি, জিঙ্ক, ফলিক এসিড, রিবোফ্লাবিন ও আয়োডিন। হাড় ও দাঁতের গঠন, প্রখর দৃষ্টিশক্তি, কোষ-কলার সঠিক বৃদ্ধি, সুন্দর ত্বক ও হজমে সহায়তা করে দুধ। তাই সুস্থ ও নিরোগ শরীর পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই পাঁচ ধরনের খাবার। সকাল, দুপুর ও রাতে ভারি খাওয়ার পাশাপাশি দুইবার অন্তত হালকা নাস্তা করুন। এছাড়া প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়ামের জন্য ব্যয় করলে সুস্থ ও ফিট শরীর আপনার সমার্থক হয়ে উঠবে।


এ ক্যটাগরির আরো খবর..