× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে শর্ট সার্কিটের আগুনে ১০ দোকান ভস্মিভূত

ACP
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
আগুনে ১০ দোকান ভস্মিভূত

নোয়াখালীর সুবর্ণচরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে। পরে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে, ২টি ফার্মেসী দোকান,৩টি চা দোকান, ১টি হোটেল, ১টি হোমিও দোকান,১টি সেলুন,১টি কীটনাশক দোকান ও ১টি কুলিং কর্ণার।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চর হাসান ভূঁইয়ার হাট বাজারের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..