× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনঃ হাতাহাতির পর বিএনপির পাল্টাপাল্টি প্যানেল

admin
হালনাগাদ: বুধবার, ৭ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে ঐক্য প্যানেল ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই বিএনপি-জামায়াতপন্থীদের আরেকটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের আইনজীবীদের হাতাহাতিও হয়েছে।

আজ বুধবার বিকেলে আইন, ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পাল্টা (বিদ্রোহী) প্যানেল ঘোষণা করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সভাপতি ও এ বিএম রফিকুল হক তালুকদার রাজাকে সম্পাদক প্রার্থী করে বিএনপিপন্থী আইনজীবীদের আরেকটি বিদ্রোহী প্যানেল ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে আইনজীবী সমিতি নির্বাচনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে সভাপতি প্রার্থী ও বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে সম্পাদক প্রার্থী করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ঘোষণা করা হয়।

এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, এমডি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, আনজুমানারা বেগম মুন্নী, সদস্য ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ, জাহাঙ্গীর জমাদ্দার, এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী, নাসরিন খন্দকার শিল্পী।

এদিকে প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের আইনজীবীদের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আইনজীবী লাঞ্চিত হয়েছেন।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি ডা. মো. গোলাম রহমান ভূইয়া ও আলহাজ্ব মুহাম্মদ মোসলেম উদ্দিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আয়ুব আলী আসরাফী, সহ-সম্পাদক অ্যাডভোকেট শরিফ ইউ আহমেদ ও অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য পদে মোহাম্মদ নাজমুল হাসান, অ্যাডভোকেট মমিন উল্লাহ পাটোয়ারী, সাবিনা ইয়াসমিন লিপি, মো. শফি-উর-রহমান, ইকবাল হোসেন, মো. আকবর হোসেন ও আব্দুস সামাদ।

এদিকে এই নির্বাচনে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়নকে সভাপতি ও অ্যাডভোকেট এস কে মোরশেদকে সম্পাদক প্রার্থী করে আওয়ামীপন্থী আইনজীবীদের একক প্যানেল ঘোষণা করা হয়েছে।

২১ ও ২২ মার্চ দুই দিনব্যাপী ভোটগ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..