× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ডেস্ক

সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন প্রধানমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন

দক্ষিণ কোরিয়া সরকার, বিএসএমএমইউ ও সরকারের অর্থায়নে প্রায় ৪ একর জমির ওপর মোট ১ হাজার ৫৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটির উদ্বোধন করেন তিনি।

আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে যাত্রা শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের। এখানে রোগীরা সকল রোগের সেবা পাবেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানান উদ্যোগ নেওয়ায় দেশের মানুষ সুফল পাচ্ছে। এ ছাড়া সাধারণ মানুষ অল্প খরচে যাতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেদিকে দৃষ্টি দেওয়ার কথা বলেন তিনি।

হাসপাতালটিতে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে কার্ডিও ও সেরিব্রো ভাস্কুলার ইউনিট, হেপাটোবাইলারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট, কিডনি এবং মা ও শিশু সেবা ইউনিটসহ আধুনিক পরীক্ষা-নিরীক্ষার নানান সুবিধা রয়েছে। এ ছাড়াও ১১টি মড্যুলার অপারেশন থিয়েটার রয়েছে। আর খরচও থাকবে সাধারণের নাগালে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে হাসপাতালটি উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় আরেকটি মাইলফলক অর্জিত হলো। সব সুযোগ-সুবিধা থাকায় আর বিদেশ যাওয়া লাগবে না ।

হাসপাতালটির ব্যয়ের ১ হাজার ৫৬১ কোটি টাকার মধ্যে দক্ষিণ কোরিয়া সরকারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল থেকে দেওয়া হয়েছে এক হাজার কোটি কোটি টাকা, সরকার বরাদ্দ করেছে ৩৩০ কোটি টাকা এবং ১৭০ কোটি টাকা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।


এ ক্যটাগরির আরো খবর..