× Banner
সর্বশেষ
দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির ভারতে কেন গণঅভ্যুত্থানে সরকার পতনের নজির নেই? ৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ ২৭ জুলাই (১০ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২৭ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সুনামগঞ্জে হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে উদীচী যশোরের মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Human-chain-of-Udichi-Jessore.jpg

যশোর প্রতিনিধি: সুমানগঞ্জ জেলার শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামের হিন্দু পল্লীতে হামলা ও লুটপাটে জড়িতদের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যশোর জেলা সংসদের আয়োজনে প্রেসক্লাব যশোর সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনুর নেতৃত্বে অর্ধশতাধিক সাংস্কৃতিক কর্মী অংশ নেন।
এসময় তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের নামে একটি মহল রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারাই এই হামলার সাথে জড়িত। দেশে সংগঠিত বিভিন্ন ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণ মিললেও বিচারের মুখোমুখি হয় না। যে কারণে একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে। অবিলম্বে জড়িতদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান সাংস্কৃতিক নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..