× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সুনামগঞ্জ-৫ আসন- আ’লীগের ৫, বিএনপির ১ ও জাপার ৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

admin
হালনাগাদ: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সংসদীয় আসনে আ’লীগের ৫ জন, বিএনপির ১ ও জাতীয় পার্টির ৪ জনসহ মোট ১০ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শুক্র, শনি, রোব ও সোমবারের বিভিন্ন সময়ে ঢাকাস্থ নিজ নিজ দলীয় ও নির্ধারিত কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন ফরম পূরণ করে ইতোমধ্যে একাধিক প্রার্থী জমাও দিয়েছেন।

জানা যায়, ঘোষিত নির্বাচনী পুনঃতফসিল অনুযায়ি ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারা আসনে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, শামীম আহমদ চৌধুরি, মাওলানা আখতার আহমদ, ফরিদ আহমদ তারেক ও টিএম জাহাঙ্গীরসহ সম্ভাব্য আওয়ামী লীগের ৫ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে, রোববার ও সোমবার পৃথক সময়ে রাজধানীর বনানী কার্যালয় থেকে এ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য এডভোকেট আবদুল মজিদ মাস্টার, আ.ন.ম ওয়াহিদ কনা মিয়া, মো. জাহাঙ্গীর আলম ও রুহুল আমীন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

অপরদিকে, সোমবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ফরম পূরণ করে কেউ কেউ তা নির্ধারিত স্থানে জমা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..