× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সুজনের উদ্যোগে মৌলভীবাজার-৪ আসনে মুখোমুখি প্রার্থীরা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

মাহমুদ খান, মেীলভীবাজার প্রতিনিধি: সুজনের উদ্যোগে মৌলভীবাজার-৪ আসনে মুখোমুখি প্রার্থীরা অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহবানে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে সুজন কমলগঞ্জ উপজেলা কমিটি।
এ সময় আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনসহ তিন সংসদ সদস্য পদ প্রার্থী জনগণের মুখোমুখি হন। প্রার্থীরা দল ও তাদের পক্ষ থেকে নির্বাচনে বিজয়ী হলে বা না হলেও কে কি করবেন সে সস্পর্কে বক্তব্য রাখেন।

এ সময় তারা জাতীয় ও স্থানীয় পর্যায়ে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেন। গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের বক্তব্যে প্রাধান্য পায়।

সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে সুজনের কেন্দ্রীয় সস্পাদক বদিউল আলম মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সুজন মৌলভীবাজার জেলা কমিটির সস্পাদক জহর লাল দত্ত।

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে অংশ নেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিএনপি মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ছালাউদ্দিন।
তবে এ আসনের গণফোরামের প্রার্থী অ্যাডভোকেট শান্তিঘোষ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত হননি। অনুষ্ঠানে প্রার্থীরা সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রার্থীরা পর¯পরের হাত ধরে শার্ন্তি নির্বাচনের অঙ্গীকার করেন। সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার শপথ করেন উপস্থিত ভোটাররাও।
জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সুশীল সমাজ, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের উপস্থিতিতে শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান, নৃ-গোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, জনগণ নির্বিঘেœ ভোট দিতে
পারবে কি না ইত্যাদি প্রশ্ন প্রার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন।

সবশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শার্ন্তিভাবে অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহবান জানিয়ে সুজনের সাংস্কৃতিক প্রচারণার অংশ হিসেবে শিল্পীরা জারি গান পরিবেশন করেন।


এ ক্যটাগরির আরো খবর..