× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সীতাকুন্ডে অগ্নিকান্ডে আহত রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত-স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত

(ঢাকা: ৬ জুন, ২০২২ খ্রি.)স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “চট্টগ্রামের সীতাকুন্ডে মর্মান্তিক অগ্নিকান্ডের কারণে আহত সকল রোগীদের সব ধরনের চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করা হয়েছে। রাজধানী ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিকেলে একজন রোগীর নিবির চিকিৎসা পরিচর্যাসহ চট্টগ্রামের আলাদা একটি বার্ন ইনস্টিটিউটেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

বার্ন ইনস্টিটিউট ছাড়াও সংশ্লিষ্ট এলাকায় অন্যান্য জেনারেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্সদের ২৪ ঘন্টা ডিউটি নিশ্চিত করা হয়েছে। সীতাকুন্ডে অগ্নিকান্ডে আহত রোগীদের চিকিৎসা সেবা সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে বিশেষ চিকিৎসক টিম চট্টগ্রামে পাঠানো হয়েছে। আমরা সবখান থেকে সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি দেখাশোনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সঠিক চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকায় সরকারি হাসপাতালগুলি সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত রয়েছে”।

আজ দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সীতাকুন্ডের অগ্নিকান্ডে চিকিৎসাধীন রোগীদের সার্বিক চিকিৎসা সেবা পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্ম্দ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল স্বাস্থ্যমন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন।

সীতাকুন্ডে মর্মান্তিক অগ্নিকান্ডে বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। অন্য আরো একজন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ঢাকায় চিকিৎসা নিতে আশা আহত মোট ১৫ জনের মধ্যে ১১ জনের অবস্থা বর্তমানে কিছুটা ভালোর দিকে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী মিরপুরের মাজার রোডের মাতৃসদন হাসপাতালে উপস্থিত হয়ে দেশের ৫টি সরকারি হাসপাতালের পরিচালকদের নিকট ৫টি উন্নতমানের অ্যাম্বুলেন্স গাড়ি তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..