× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

পুরো ঢাকা আনাহবে সিসি ক্যামেরায় আওতায়

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
সিসি ক্যামেরায় ঢাকা

রাজধানী ঢাকায় দুই কোটি মানুষ বসবাস করছেন। এসব মানুষের নিরাপত্তার জন্য পুরো ঢাকা সিসি ক্যামেরায় আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ডিএমপিতে এখন ৫০টি থানা রয়েছে। সব থানায় পুলিশ মানুষকে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই সেবা দিতে দিন রাত পরিশ্রম করছে ৩৪ হাজার পুলিশ সদস্য।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগে ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যখন জঙ্গিরা দিশেহারা হয়েছিল; ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ডিএমপিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম গঠন করা হয়। যা পরে সফলভাবে জঙ্গি দমন করে। এছাড়াও ২০১৪ সালে আগুন সন্ত্রাসকেও পুলিশ সফলভাবে মোকাবেলা করেছে বলে যোগ করেন তিনি।

বর্তমানের পুলিশকে জনগণের পুলিশ হিসেবে মন্তব্য করে তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনগণের পুলিশের হিসেবে দেখতে চেয়েছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..