× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক

সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিক্সা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিক্সা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা সদরের পশ্চিম ভাষাণচর এলাকার মোতাহার মৃধার ছেলে সরোয়ার মৃধা (২৯), শহরের শোভারামপুর এলাকার খলিল মোল্যার ছেলে জামাল মোল্যা (৪১) ও উত্তর আলীপুর এলাকার জয়নাল শেখের ছেলে জিয়া শেখ (৪৩)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন বলেন, ফরিদপুর শহরে অপরাধ দমনে ১৪০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর এ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিকশা চোরকে শনাক্ত করি আমরা।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১টার সময় অন্য দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতাররা পেশাদার অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।


এ ক্যটাগরির আরো খবর..