× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

দেবব্রত রায় দিপন

সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় ৫ জন আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
পাথর লুটের ঘটনায় ৫ জন আটক

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুট ও চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) ভোররাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আটকরা হলেন, কোম্পানীগঞ্জের কালাই রাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া পিচ্চি কামাল (৪৫), কালাইরাগ গ্রামের কামাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ (২১), নাজিরের গাও এলাকার মৃত মনফর আলী ছেলে মো. আবুল কালাম (৩২),কোম্পানীগঞ্জের লাছুখালের ইমান আলী, একই গ্রামের শহীদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ( ৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার।

এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাথরবাহী ট্রাকসহ ০২ জন ও কালাইরাগ থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

এর আগে, সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করেছে খনিজসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অজ্ঞাতনামা এসব আসামির বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় মামলা করা হয়।

থানা সূত্রে জানা যায়, খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব এ মামলা করেন। খনি ও খনিজসম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪ (২) (ঞ) এবং খনি ও খনিজসম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩ (১) লঙ্ঘিত এ মামলাটি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..