× Banner
সর্বশেষ
দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিলেট প্রতিনিধি

সিলেটে ১৬ বছর পর শিবিরের সাথী সমাবেশ

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

পাড়ি দাও স্রোত কঠিন প্রয়াসে অকুতোভয় এ নিশিতের তীরে, হবে ফের সূর্যোদয়’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট বিভাগের উদ্যোগে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর চন্ডিপুলস্থ এক অভিজাত সম্মেলন হলে সিলেট মহানগর, শাবিপ্রবি, সিলেট জেলা পূর্ব ও পশ্চিম, এবং সুনামগঞ্জের পাঁচটি শাখার সাথীদের অংশগ্রহণে এ সমাবেশ আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সভাপতি জহির উদ্দিন শিপন ও সিলেট মহানগরের সেক্রেটারি শাহীন আহমদের যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জামায়াত ইসলামী সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় অর্থ-সম্পাদক তৌহিদুল হক মিসবাহ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বিজয় পরবর্তী আমাদের করণীয়, কতটুকু অর্জন করেছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কতটুকু অর্জন বাকি সেটি লক্ষ্য করা।
তিনি বলেন, ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, জাতীয় রাজনীতি কে কুক্ষিগত করার জন্য, নিজের স্বার্থ হাসিল এর জন্য কিছু বিশেষ গোষ্ঠী বা দল ছাত্র রাজনীতি কে নেগেটিভ ভাবে উপস্থাপন করছে।
তিনি আরও বলেন, ছাত্রশিবির যা চায় এই সমাজের সাধারণ ছাত্ররা ঠিক তাই চায়। হল দখল, মিছিলে নিয়ে যাওয়া জোর করে, হলের ছোট ভাইকে দিয়ে নিজের কাজ করানো। এসব কখনও শিবির সমর্থন করে না। ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন। মব কিলিং বন্ধ করতে হবে, নিজে আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমরা যেই হেদায়াত পেয়েছি সেটা সমাজে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরোও বলেন,আদর্শকে আদর্শ দিয়ে লড়াই করতে হয়, মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে লড়াই করা যায় না।
সভাপতির বক্তব্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি বলেন, ছাত্রশিবির কে শত জুলুম ও বাধার মুখেও দমিয়ে রাখা যায়নি। ষোল বছর পর ছাত্রশিবিরের এই আয়োজন তাই প্রমাণ করে, তিনি ছাত্রশিবিরের সাথীদেরকে সাধারণ ছাত্রদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার জন্য আরো বেগবান হওয়ার আহ্বান জানান।
সমাবেশে সিলেট জেলা দক্ষিণের জামায়াত আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াসসহ মহানগর ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..