× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

মাহমুদ খান, সিলেট

সিলেটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত, ২৬ জনের রক্তদান

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
স্বেচ্ছায় রক্তদান

পবিত্র রমজানে সিলেটে রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছাসেবী সংগঠন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে সিলেটের মুজিব জাহান রেড ক্রিসেন্টে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত রক্তদান কর্মসূচিতে ২৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।
রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো. আমিনুল ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা মিজানুর রহমান জীবন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. তাওহীদ চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের ফাউন্ডার এডমিন মুহিবুর রহমান সোয়েব, রবিউল ইসলাম রবি, সদস্য এমদাদুর রহমান, আনোয়ার হোসেন, তায়েফ বিন শাহনুর, এম এ কাওসার, জাকারিয়া হোসেন প্রমুখ।
সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের ফাউন্ডার এডমিন মুহিবুর রহমান সোয়েব বলেন, সিলেটের বিভিন্ন হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, থ্যালাসেমিয়া, ক্যান্সার, স্ট্রোক ও এক্সিডেন্টের রোগীদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এই প্রয়োজন এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। রক্তদান কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন জীবন বাঁচানো সম্ভব, অন্যদিকে সমাজে স্বেচ্ছায় রক্তদানের প্রতি উৎসাহ সৃষ্টি হয়। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..